দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোররাতের পর এবার বিকেলে দ্বিতীয় দফায় কুষ্টিয়া জেলা কারাগারের আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে ককটেলসদৃশ বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলখানা মোড় থেকে কালিশংকপুর কদমতলা মোড়ের সড়কের বাম পাশে অবস্থিত জেলা কারাগারের সীমানার ভেতরে আবাসিক কোয়ার্টারের টিনের চালে বোমাটি বিস্ফোরিত হয়।
এর আগে একই দিন ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত কারাগারের মূল ফটকের সামনে একটি ককটেল বোমা নিক্ষেপ করে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল আলম জানান, বিকেলে বিকট শব্দ শুনে খোঁজখবর নেওয়া হয়। পরে কালিশংকপুর মোড়ের দিকে আবাসিক কোয়ার্টারের টিনের চালে বিস্ফোরণের বিষয়টি জানা যায়। গাছের পাতা ও ডালপালার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মোড়ানো প্লাস্টিকের একটি বস্তুর মতো বস্তু উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গাছের ডালপালা ও পাতার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
যে আই