দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভালো ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভবন দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফল খারাপ এবং শিক্ষার্থীসংখ্যা কম, সেসব প্রতিষ্ঠান ভবন বরাদ্দ পাবে না বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশে কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না। লেখাপড়ায় দুর্নীতি ও নকলের সুযোগ থাকবে না। বিগত ফ্যাসিবাদী সরকারের মতো খাতায় না লিখেও নম্বর পাওয়া বা পাস করার সুযোগ থাকবে না। পরীক্ষার খাতায় লিখতে হবে এবং শিক্ষকদের সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তবেই ভালো ফল করা সম্ভব।
তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন বরাদ্দের ক্ষেত্রে শিক্ষার্থীদের সংখ্যা ও ফলাফল বিবেচনা করা হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেখানে ভবন দেওয়া হবে। অন্যদিকে শিক্ষার্থী নেই এবং ফলাফল খারাপ, এমন প্রতিষ্ঠান এ সুবিধা থেকে বঞ্চিত হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এবার এসএসসি পরীক্ষার ফল ভালো হয়নি। দ্বিতীয়বার অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হয়েছে। এতে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষের বাইরে কোচিং সেন্টারে পড়ানো যাবে না। অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। শিক্ষকদের অবশ্যই শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে।
তিনি আরও বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তাঁরা রাষ্ট্রবিরোধী কোনো মিছিল-মিটিংয়ে অংশ নিতে পারবেন না। যেসব শিক্ষক ক্লাস বাদ দিয়ে মিছিলে যাবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ প্রমুখ।
যে আই