দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধের দাবিতে শেরপুরের সীমান্তবর্তী এলাকায় প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে যুবদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া মোড় থেকে এ শোডাউন শুরু হয়। পরে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন সীমান্ত সড়ক প্রদক্ষিণ করে জেলার শেষ প্রান্ত কর্ণজোড়া বাজারে গিয়ে কর্মসূচি শেষ হয়। পরে ঝিনাইগাতী হয়ে জেলার অভ্যন্তরের দিকে ফিরে যায় শোডাউনটি।
শোডাউনটি নাকুগাঁও স্থলবন্দর, মধুটিলা, বারোমারি, গজনী, তাওয়াকুচা ও বালিজুরি হয়ে প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা যুবদলের পাশাপাশি ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিশেষ করে ঝিনাইগাতী উপজেলা যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এ সময় যুবদলের নেতাকর্মীরা স্থানীয় সীমান্তবাসীর সঙ্গে কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা অনুপ্রবেশের চেষ্টা যেন কেউ করতে না পারে, সে বিষয়ে স্থানীয় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও তিন উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
যে আই