দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না ক্যানসারের সঙ্গে পাঁচ বছর ধরে লড়াই করা রুবিয়া পারভীনের এই আকুতি এখন একটি পরিবারের বেঁচে থাকার সংগ্রামের প্রতিচ্ছবি।
স্ত্রীকে সুস্থ করে তুলতে গত পাঁচ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ওয়ালিউর রহমান আকন্দ বিপুল। স্ত্রীর চিকিৎসায় ইতোমধ্যে ব্যয় হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। শেষ হয়েছে সঞ্চয়, জমেছে প্রায় ৫০ লাখ টাকার ঋণ। এখন উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরও ৬০ থেকে ৭০ লাখ টাকা।
৩৭ বছর বয়সী রুবিয়া পারভীনের স্তন ক্যানসার শনাক্ত হয় ২০২২ সালে। তখন রোগটি ছিল তৃতীয় পর্যায়ে। ২০২৩ সালে ভারতের চেন্নাইয়ে তাঁর অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর পরিবারে স্বস্তি ফিরলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। ২০২৩ ও ২০২৪ সালে আবারও ফিরে আসে ক্যানসার। সর্বশেষ ২০২৬ সালের পরীক্ষায় দেখা যায়, ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে, আক্রান্ত হয়েছে মস্তিষ্কও।
বর্তমানে ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন রুবিয়া। তাঁর চিকিৎসায় প্রতি মাসে ব্যয় হচ্ছে ৭০ হাজার টাকার বেশি। চিকিৎসকদের পরামর্শে চীনের গুয়াংজুর মডার্ন ক্যানসার হাসপাতালে অস্ত্রোপচার ও কেমোথেরাপি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তিন ধাপের এই চিকিৎসায় প্রয়োজন হবে আরও ৬০ থেকে ৭০ লাখ টাকা।
এই কঠিন সময়ে ওয়ালিউর রহমানের পাশে দাঁড়িয়েছেন নোবিপ্রবির শিক্ষার্থীরা। এক বিকেলে হঠাৎ রুবিয়ার নগদ হিসাবে আসে ৩০ টাকা। কিছুক্ষণ পর আসে আরও ১০০ টাকা। পরে ফেসবুকে নিজের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে শিক্ষার্থীদের দেওয়া পোস্ট দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে লেখেন, বুক ফেটে কান্না বের হলো।
স্ত্রীকে সুস্থ করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়াই এখন ওয়ালিউর রহমানের সবচেয়ে বড় চাওয়া। কিন্তু একার পক্ষে এত বিপুল চিকিৎসাব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থীসহ দেশ-বিদেশের সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।
তিন সন্তানের মাকে বাঁচিয়ে রাখতে এখন প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা। সামর্থ্য অনুযায়ী আপনার ছোট একটি সহায়তাও রুবিয়ার উন্নত চিকিৎসার পথ এগিয়ে নিতে পারে।
যে আই