দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের চকরিয়ায় ২০২৪ সালে টমটম পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গিয়াস উদ্দিন নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চিরিংগা ম্যাক্স হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গিয়াস উদ্দিন পেকুয়া উপজেলার মগনামা এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি বিষয়ে তার পরীক্ষা দেওয়ার কথা ছিল।
কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী নুরুল আবসার জানান, শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল গিয়াস উদ্দিনের।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ২০২৪ সালে একটি টমটম পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার ৪৮ নম্বর এজাহারনামীয় আসামি গিয়াস উদ্দিন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যে আই