দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকারকে অপসারণ করে প্রশাসক নিয়োগ এবং ইউপি নির্বাচন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নটির বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে ব্যানার ও বিভিন্ন প্লেকার্ড হাতে মানববন্ধনে অংশ নেয় চাঁনপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার প্রায় শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১১ সালে চাঁনপুর ইউনিয়নে সবশেষ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এরপর থেকেই সীমানা নির্ধারণ ও ভোটার সংক্রান্ত জটিলতার কারন দেখিয়ে টানা ১৫ বছর যাবত চাঁনপুর ইউনিয়নে নির্বাচন বন্ধ রাখছেন বর্তমান চেয়ারম্যান মোমেন সরকার। ২০১৬ সালে এই ইউনিয়নে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও মামলার কারণে পরে নির্বাচন স্থগিত করা হয়।
মানববন্ধনে বক্তারা আরও জানান, দীর্ঘ সময় নির্বাচন না হওয়ায় ও ইউপি চেয়ারম্যান নিয়মিত পরিষদ কার্যালয়ে উপস্থিত না থাকায় ইউনিয়নের সাধারণ মানুষ প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান চেয়ারম্যান মোমেন সরকার এলাকার বাইরে অবস্থান করায় চাঁনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়টি বেশিরভাগই তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে।
এছাড়া একাধিক ইউপি সদস্য মারা যাওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতেও জনপ্রতিনিধি শূণ্যতা তৈরি হয়েছে। নাগরিক সেবা যেনো আর ব্যহত না হয় সেজন্য ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে পরিষদে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন বক্তারা।
এছাড়াও মামলা জটিলতা কাটিয়ে অতি দ্রুত রায়পুরার সকল ইউনিয়নের সাথে চাঁনপুর ইউনিয়নে নির্বাচন দেওয়ার দাবিও উপস্থাপন করা হয়।
মানববন্ধন শেষে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন চাঁনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন।
এমজে