দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিনের অবহেলা ও অযত্নের অবসান ঘটিয়ে শিশুদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা শিশু পার্ক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
জানা গেছে, বিগত সরকারের আমলে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল পার্কটি। ময়লা-আবর্জনা ও ঝোপঝাড়ে ছেয়ে গিয়েছিল পুরো এলাকা। অকেজো হয়ে পড়েছিল শিশুদের বিনোদনের বিভিন্ন রাইড। ফলে জেলার একমাত্র শিশু পার্কটির বিনোদন থেকে বঞ্চিত হচ্ছিল শিশুরা।
নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে শিশুদের জন্য আবারও উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদ সদস্য আফরোজা খানম রিতা। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে সংস্কারকাজ শেষে পার্কটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, জেলার একমাত্র শিশু পার্কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে ছিল। স্থানীয় শিশুদের চিত্তবিনোদনের কথা বিবেচনা করে নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছেন। শিশুরা যেন সুন্দর ও আনন্দময় পরিবেশে সময় কাটাতে পারে, সেটিই তার প্রত্যাশা।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা পর্যায়ের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
যে আই