দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্ত (৩৮) ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।
শনিবার (১৪ নভেম্বর) রাতে সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার রাতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তিলকপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের বাসিন্দা আক্কাস সরদারের ছেলে মোশাররফ হোসেন শান্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার মোশাররফের বিরুদ্ধে আগের একটি সাজা ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার।
তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যে আই