দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পলাতক আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যশোর ও সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইট ভিশন ক্যামেরা, ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি স্থাপন করা হয়েছে অতিরিক্ত ৩০টি চেকপোস্ট।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি জানান, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত পলাতক ও ফেরারি আসামিদের সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় যশোর ও সাতক্ষীরা সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তে জনবল বাড়িয়ে দিন-রাত ২৪ ঘণ্টা বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। নজরদারিতে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, ড্রোন, সিসিটিভি, বাইনোকুলার, সার্চলাইট ও লেজার রেঞ্জ ফাইন্ডারসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন রাতেও সন্দেহজনক চলাচল শনাক্তে এসব প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তায় স্থানীয় জনগণের সহযোগিতা নেওয়া হচ্ছে। অপরিচিত ব্যক্তির আনাগোনা, অস্বাভাবিক যানবাহন চলাচল কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে পুলিশের সহায়তায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্য দিয়ে সহযোগিতাকারীদের পরিচয় ও ফোন নম্বর গোপন রাখার আশ্বাস দিয়ে তিনি জানান, নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীদের জন্য বিজিবির সদর দপ্তর, রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায় থেকে সম্মানী বা পুরস্কারের ব্যবস্থাও করা হবে।
সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
যে আই