• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার
কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালত

অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

দেশ টিভি ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলার করার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযানে শাখাভিত্তিক বিপণি বিতান স্বপ্ন’কে ৩ লাখ টাকা এবং শাখাভিত্তিক রেস্তোরাঁ জামান রেস্টুরেন্টকে (জামান হোটেল) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মানবদেহের জন্য খুবই ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে অভিজাত রেস্তোরাঁ ‘কাসুন্দি’ ও ‘চৌরঙ্গী বেকারী’র বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য নিরাপদ খাদ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য জানান, বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে কক্সবাজার শহরে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন খাদ্য পরিবেশনকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। এসময় কয়েকটি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইনে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে।

তিনি আরও জানান, অভিযানে সংশ্লিষ্ট আইনলঙ্ঘন করে খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অভিযোগের পাশাপাশি মানবদেহের জন্য ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় জরিমানার স্থলে নিয়মিত মামলা করার জন্য আদেশ দেওয়া হয়েছে।

আগামীতেও ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্যের নিশ্চিতে পর্যবেক্ষণের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান সুব্রত ভট্টাচার্য্য।

ভ্রাম্যমাণ আদালতে ১৪ নভেম্বর শনিবার এস.এম গিয়াসউদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কক্সবাজার মহোদয়ের নেতৃত্বে কক্সবাজার জেলার সদর উপজেলায় বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

এসময়-

ক. জামান হোটেল এন্ড রেস্টুরেন্ট- এ প্রাপ্ত অসঙ্গতিসমূহ:- ১. অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করে; ২. একই ফ্রিজে কাঁচা রান্না করা খাবার সংরক্ষণ করে ৩. খাদ্যস্থাপনায় কীটপতঙ্গ পাওয়া যায়।

জামান হোটেলের বিরুদ্ধে গৃহিত আইনানুগ ব্যবস্থা- নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৫৮ ধারায় (দন্ড তফসিল) বর্ণিত ৩৩ ধারায় তিন (৩) লক্ষ টাকা জরিমানা; অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড।

খ. স্বপ্ন সুপার শপ-এ প্রাপ্ত অসঙ্গতিসমূহ: ১. স্টোরেজে একই ফ্রিজে কাঁচা মাছ, মাংস আর ফল সংরক্ষণ করে। ২. মাছ কাটার চপিং বোর্ড অপরিষ্কার ছিলো। ৩. যথাযথ লেবেলিং ছাড়া খাদ্যদ্রব্য সংরক্ষণ করে।

স্বপ্ন সুপার শপে এর বিরুদ্ধে গৃহিত আইনানুগ ব্যবস্থা-নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৫৮ ধারায় (দন্ড তফসিল) বর্ণিত ৩৩ ধারায় তিন (৩) লক্ষ টাকা জরিমানা; অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড।

গ. চৌরঙ্গী বেকারী- এ প্রাপ্ত অসঙ্গতিসমূহঃ ১.খবরের কাগজে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে। ২. খাদ্যস্থাপনায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করে। ৩. মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ পাওয়া যায়। ৪. ভাঙ্গা,অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও পিচ্ছিল ফ্লোর পাওয়া যায়। ৫. লেবেল বিহীনভাবে ভেজাল ঘি উৎপাদন করে। ৬. ময়লা ও নোংরা কাপড় দিয়ে ঢেকে দই উৎপাদন করা হয়। ৭. খাদ্যস্থাপনায় খোলা ডাস্টবিন রয়েছে। ৮. রান্নাঘর ও স্টোররুমের মাঝে শৌচালয় রয়েছে।

চৌরঙ্গী বেকারি এর বিরুদ্ধে গৃহিত আইনানুগ ব্যবস্থা-

এই সকল অপরাধের জন্য ধারা ২৩ এবং ধারা ৩৩ অনুযায়ী ৮ লক্ষ টাকা জরিমানা ঘোষণা হয়েছে। কিন্তু বিশুদ্ধ খাদ্য আদালতের রায় অমান্য এবং সার্বিক অভিযানে অসহযোগিতা করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নিয়মিত মামলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘ. কাসুন্দী রেস্তোঁরা লিমিটেড এ প্রাপ্ত অসঙ্গতিসমূহঃ ১. অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে থাকে । ২. রান্নাঘরে উন্মুক্ত ডাস্টবিন রয়েছে। ৩. আমদানিকৃতপণ্যে খাদ্যে যথাযথ লেভেলিং না থাকা ৪. লেবেলবিহীন অবস্থায় পাউরুটি ফ্রিজে সংরক্ষণ করে । ৫. ফ্রিজে পঁচা বা বাসি খাবার সংরক্ষণ করে থাকে। ৬. ফ্রিজে মেয়াদউত্তীর্ণ টক দই পাওয়া যায়। ৭. অনুমোদনহীন রঙ ও চেরি ফলের নামে করমচা পাওয়া যায়। ৮. পঁচা মাছ সংরক্ষণ করে থাকে। ৯. ফ্রিজে লেবেলবিহীন অবস্থায় খাবার সংরক্ষণ করে থাকে।

কাসুন্দী রেস্তোঁরা লি: বিরুদ্ধে গৃহিত আইনানুগ ব্যবস্থাঃ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৫৮ ধারায় (দন্ড তফসিল) বর্ণিত ৩৩ ধারায় তিন (৩) লক্ষ টাকা জরিমানা; অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড। কিন্তু বিশুদ্ধ খাদ্য আদালতের রায় অমান্য এবং সার্বিক অভিযানে অসহযোগিতা করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নিয়মিত মামলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কক্সবাজার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কক্সবাজার পৌরসভা ও সদর এর দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শকগণ এবং এসআরবি-১৫, কক্সবাজার; ব্যাটালিয়ন আনসার, কক্সবাজার ও পুলিশ, কক্সবাজার এর মোট তিনটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন।

কে

  • জরিমানা
এ সম্পর্কিত আরও খবর
মেটাকে ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
মেটাকে ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
মানিকগঞ্জে তিন হাসপাতালকে জরিমানা 
মানিকগঞ্জে তিন হাসপাতালকে জরিমানা 
মানিকগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মানিকগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মানিকগঞ্জে ৪ হাসপাতালকে জরিমানা, বন্ধ ৫ প্রতিষ্ঠানের কার্যক্রম
মানিকগঞ্জে ৪ হাসপাতালকে জরিমানা, বন্ধ ৫ প্রতিষ্ঠানের কার্যক্রম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X