দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেন, ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিশেষ নজর রাখতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী জানান, চলতি আমন মৌসুমে সারাদেশে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় কোনো অনিয়ম, দুর্নীতি বা মধ্যস্বত্বভোগীদের প্রভাব বরদাস্ত করা হবে না। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
যে আই