দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণের সময় স্থানীয় বিএনপি নেতার অনুসারীদের হামলা ও মবের শিকার হয়েছেন এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধিসহ চার সাংবাদিক। পরে তাদের উদ্ধার করে থানায় নেওয়া হলেও মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নেওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তার সাংবাদিকরা হলেন, এনটিভির মাল্টিমিডিয়া সখীপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।
শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওবাড়ী এলাকার যুবদল নেতা জাহিদের বাড়িতে মাদক সেবনের ভিডিও ধারণ করেন ওই চার সাংবাদিক। পরে জাহিদের স্ত্রী বিষয়টি তাঁকে জানালে তিনি দলবল নিয়ে এসে সাংবাদিকদের ঘিরে ধরেন এবং স্থানীয় বাজারে নিয়ে যান। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে থানায় দফায় দফায় বৈঠক হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
শনিবার সকালে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। পরে দুপুরে তাদের হাতকড়া পরিয়ে আদালতে পাঠায় পুলিশ। তবে মামলায় মাদক সেবনকারীদের নাম উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সদস্যরা।
মামলার বাদী বিএনপি নেতা হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এনটিভির সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন বলেন, মাদকসেবীরা সাংবাদিকদের ম্যানেজ করতে না পেরে মব সৃষ্টি করে। অথচ পুলিশ মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিয়েছে।
সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ করা হয়েছে, তিনি কেন মামলার বাদী হননি এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।
যে আই