দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে কমেডি শর্টফিল্মের শুটিংয়ের কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন আরও দুই অভিযুক্ত।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার সাকাশ্বর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
বরাব এলাকায় ভাড়া বাসায় থাকা ওই তরুণী কমেডি শর্টফিল্মে কাজ করতেন। শুটিংয়ের কথা বলে এক যুবক তাঁকে ওই বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা আরও তিন যুবকসহ চারজন মিলে তাকে আটকে রেখে সারা রাত ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে কৌশলে ওই বাড়ি থেকে বেরিয়ে থানায় অভিযোগ করেন তরুণী। এ ঘটনায় মামলা হলে অভিযান চালিয়ে মাসুম মিয়া, আল আমিন হোসেন ও সুমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
যে আই