দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটায় মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ তিন শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আক্রান্তদের মধ্যে অনেককে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা সদর হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১০ নভেম্বর উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাইদুল ইসলামের মজলিস উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। জাইদুল ওই গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা। মজলিসের আয়োজনের জন্য তার বাবা বাবলু ব্যাপারী স্থানীয় মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন। পরে গ্রামের লোকজনসহ বিভিন্ন এলাকার মানুষ অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার খান।
স্থানীয় সূত্রে জানা যায়, খাবার খাওয়ার পর থেকেই একে একে অনেকের পেটব্যথা, ডায়রিয়া ও বমি শুরু হয়। প্রথমে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে একই অনুষ্ঠানে খাবার খাওয়া তিন শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। হঠাৎ বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ায় কালপানি নয়াপাড়া ও আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের ধারণা, খাবার বা পানির দূষণ থেকে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরিবেশিত খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ জানান, ডায়রিয়ায় আক্রান্তদের নিয়ম অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। যেসব রোগীর শারীরিক জটিলতা দেখা দিচ্ছে, তাদের গাইবান্ধা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।
যে আই