দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে অস্ত্রোপচারের পর যমজ সন্তানের একটি নবজাতক নিখোঁজের আট দিন পর বগুড়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তার স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া শিশুটি নিখোঁজ নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মলিনা (৪০) নামের এক নারী ও তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, ওই নারী প্রথমে নিজেকে প্রসূতি দাবি করলেও পরে শিশুটিকে সংগ্রহ করার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতে থাকবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।
গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির অস্ত্রোপচার হয়। শিশুটির বাবা শান্ত ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, অস্ত্রোপচারের আগে করা দুটি পৃথক আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার কথা উল্লেখ ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর ক্লিনিক কর্তৃপক্ষ তাঁদের হাতে একটি কন্যাশিশু তুলে দেয়। অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ সদুত্তর দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব, অস্ত্রোপচারের পর সেলাই না করে দীর্ঘসময় ফেলে রাখা এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও করেছেন ওই প্রসূতি।
অন্যদিকে, গত ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগ অস্বীকার করে বলাকা ক্লিনিক কর্তৃপক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। আগের আলট্রাসনোগ্রাম প্রতিবেদনটি ত্রুটিপূর্ণ ছিল।
যে আই