দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের কাউতলী এলাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের অদূরে এ মিছিল হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী মিকাইল হোসেন হিমেলের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দেন। পাশাপাশি মোকতাদির চৌধুরীসহ বিভিন্ন নেতার মুক্তির দাবিও জানান তারা।
মিছিল চলাকালে সেখানে পুলিশের একটি গাড়ি পৌঁছায়। পরে মিছিল থেকে একজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, সকালে মিছিলের খবর পেয়ে ২ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় নবীনগর উপজেলা যুবলীগের সদস্য মো. রাজীব মিয়াকে আটক করা হয়। মিছিলের ঘটনায় এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, একের পর এক প্রকাশ্যে মিছিলের ঘটনায় স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
যে আই