• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

জীবিত থেকেও সরকারি নথিতে মৃত ষাটোর্ধ্ব কৃষক

দেশ টিভি ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাইয়ে দেখা গেল, ষাটোর্ধ্ব কৃষক আব্দুল হক হাওলাদার মৃত। অথচ বাস্তবে তিনি জীবিত। সরকারি নথিতে মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় নিজের জীবিত থাকার প্রমাণ দিতে এখন ঘুরতে হচ্ছে নির্বাচন অফিসে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঘটনাটি ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের। আব্দুল হক হাওলাদার ওই গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে এনআইডির তথ্য সংশোধনের জন্য রাজাপুর উপজেলা নির্বাচন অফিসে যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজাপুর সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু করে উপজেলা কৃষি অফিস। এ সময় আঙ্গারিয়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়। আব্দুল হক হাওলাদারের এনআইডি নম্বর দিয়ে আবেদন করতে গিয়ে দেখা যায়, সরকারি তথ্যভান্ডারে তাঁকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। অথচ তিনি স্বাভাবিকভাবেই জীবিত।

বিষয়টি জানার পর বিস্মিত হন আব্দুল হক ও তার পরিবারের সদস্যরা। পরে উপজেলা নির্বাচন অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন, সেখানকার তথ্যভান্ডারেও তাকে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে কৃষক কার্ডের আবেদনসহ বিভিন্ন নাগরিক সেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

জীবিত একজন মানুষকে সরকারি নথিতে মৃত দেখানোর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে পরিবারে। এনআইডির তথ্যের সঙ্গে বাস্তব অবস্থার অমিল থাকায় কৃষি সহায়তা, সরকারি ভাতা ও ব্যাংকিং কার্যক্রমসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণেও জটিলতার আশঙ্কা করছেন তাঁরা।

কীভাবে আব্দুল হক হাওলাদারকে মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য সংগ্রহ বা হালনাগাদের সময় কোনো ভুলের কারণে এমনটি হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিজেকে জীবিত প্রমাণ করতে নির্বাচন অফিসে এসে আব্দুল হক হাওলাদার বলেন, আমি জ্যাতা (জীবিত) মানুষ, অথচ আমাকে মাইরা হালাইছে (মৃত বানিয়ে) দিছে। এটা কারা দিলো মিথ্যা তথ্য? এখন নিজেকে জ্যাতা প্রমাণ করতে নির্বাচন অফিসে আসছি। স্যারদের সঙ্গে কথা বলবো, আমাকে কেন মৃত বানালো? আমি তো মরি নাই, জ্যাতা আছি। আমাকে আবার জ্যাতা বানিয়ে দেন।

তার স্ত্রী মোসা. সাহেরা খাতুন বলেন, আমার স্বামীরে নিয়ে নির্বাচন অফিসে আসলাম জীবিত বানাতে। আমার স্বামী বাস্তবে জীবিত, কিন্তু এনআইডি কার্ডে তিনি মৃত। আমরা তো বুঝতে পারিনি যে এমন ভুল হয়েছে। এখন এই ভুল সংশোধন করতে অফিসে আসতে হচ্ছে।

আরও পড়ুন

পদ্মায় ফেরি-বাল্কহেড সংঘর্ষে নিহত ১ 

আব্দুল হক হাওলাদারের নাতি মো. হাসনাত বলেন, নানা বেঁচে আছেন, কিন্তু এনআইডিতে তাকে মৃত দেখানো হয়েছে। হয়তো মাঠপর্যায়ে যারা জরিপ করেছেন, তাদের দেওয়া তথ্যে ভুল হয়েছে। অথচ কেউ তাঁদের বাড়িতে এসে কিছু জিজ্ঞাসা করেননি। এ ভুলের কারণে এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজ নির্বাচন অফিসে এসে নানার আঙুলের ছাপ দিয়ে আবেদন করেছি।

রাজাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, আব্দুল হক হাওলাদার এনআইডিতে মৃত দেখানোর সমস্যা নিয়ে অফিসে এসেছেন। তার আঙুলের ছাপ নিয়ে সংশোধনের আবেদন করা হয়েছে। বিষয়টি ঠিক করে দেওয়া হবে।

যে আই

  • এনআইডি
এ সম্পর্কিত আরও খবর
এনআইডি সেবা নিয়ে দুঃসংবাদ দিলো ইসি
এনআইডি সেবা নিয়ে দুঃসংবাদ দিলো ইসি
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে যা জানালো ভারত
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে যা জানালো ভারত
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট এনআইডি পাবেন, প্রশ্ন রিজভীর
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট এনআইডি পাবেন, প্রশ্ন রিজভীর
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা জানাল হাইকমিশন
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা জানাল হাইকমিশন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X