দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, বাঁশের লাঠি, লোহার রড, ইটের ভাঙা অংশ ও কাচের বোতল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সাইদুজ্জামান (৩৮) উপজেলার বনগ্রাম এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি ৩ নম্বর বেতবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালায়। এ সময় বনগ্রাম এলাকা থেকে সাইদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে একত্র হয়ে জীবন ও সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য নিজেদের হেফাজতে রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে সাত টুকরা বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১১টি বিভিন্ন আকারের বাঁশের লাঠি, সাতটি লোহার রড, দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ইটের অসংখ্য ভাঙা অংশ এবং সেভেন আপ লেখা চারটি কাচের বোতল।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, নাশকতার মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইদুজ্জামানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতার বক্তব্য পাওয়া গেছে। বেতবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ অভিযোগ করেন, সাইদুজ্জামানের নেতৃত্বে চার দিন আগে বনগ্রাম পূর্বপাড়ায় একটি সালিশ চলাকালে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এ সময় তারা প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করেন তিনি।
আব্দুল আজিজ আরও অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের ওপর চড়াও হচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।
খোকসা থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে করা মামলাটির নম্বর ১০।
এ বিষয়ে জানতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
যে আই