• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা

শিশুধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
  ১১ নভেম্বর ২০২৬, ১৭:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্থানীয় একটি মহিলা কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসাসহ সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

একই মামলায় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ও দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জান্নাতুল আক্তার ফেরদৌসা ওরফে মেঘলার বয়স ১১ বছর ৪ মাস। তার বাবা-মায়ের বিচ্ছেদের পর মা সোমা আক্তার জীবিকার তাগিদে সিলেটে গৃহকর্মীর কাজ করতেন। শিশুটি নেত্রকোনার মদন উপজেলার পাচহার বড়বাড়ি গ্রামে নানাবাড়িতে থেকে স্থানীয় হযরত ফাতেমাতুজ্জোহরা (রা.) মহিলা কওমি মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত।

মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুর পাশের জামে মসজিদের ইমামও ছিলেন। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর বিকেলে মাদরাসা ছুটির পর তিনি শিশুটিকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে বলেন। পরে নিজের কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ করলে হত্যার হুমকি দেন এবং মুখ বন্ধ রাখতে বিভিন্ন সময়ে শিশুটিকে ৫০ টাকা করে দেন। পরবর্তী তিন থেকে চার দিনও তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ১৮ এপ্রিল মেয়ের পেট অস্বাভাবিকভাবে বড় হতে দেখে মা স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করান। পরীক্ষায় শিশুটির ২৬ সপ্তাহের গর্ভধারণের বিষয়টি ধরা পড়ে। পরে ২৩ এপ্রিল মা সোমা আক্তার বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তের সময় উন্নত চিকিৎসা ও নিরাপত্তার জন্য অন্তঃসত্ত্বা শিশুটিকে সিলেট সরকারি শিশু ও কিশোরী নিরাপদ হেফাজত কেন্দ্রে পাঠানো হয়। সেখানে ৩ জুলাই রাতে সে একটি কন্যাসন্তান প্রসব করে।

মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। এ ছাড়া চিকিৎসা প্রতিবেদন, ভুক্তভোগীর জবানবন্দি, জন্মসনদসহ বিভিন্ন নথি আদালতে উপস্থাপন করা হয়।

মামলার গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরির ডিএনএ প্রতিবেদন উপস্থাপন করা হয়। আদালতের নির্দেশে আসামি, ভুক্তভোগী ও নবজাতকের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা যায়, নবজাতকটির জৈবিক পিতা দণ্ডিত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেও আসামি তার অবস্থানের চরম অপব্যবহার করেছেন। ১১ বছরের অসহায় শিশুকে ধর্ষণ করে গর্ভবতী করার মতো গুরুতর অপরাধে সহানুভূতি দেখানোর সুযোগ নেই। অপরাধের ভয়াবহতা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড যথেষ্ট নয় বলে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারা অনুযায়ী নবজাতক কন্যাসন্তানটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে। রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে সে বাবা ও মা উভয়ের পরিচয়ে পরিচিত হবে।

সন্তানটির বিয়ে না হওয়া পর্যন্ত ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসাসহ যাবতীয় ব্যয় রাষ্ট্র বহন করবে। পরে সরকার এসব অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো আদায় বা সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করতে পারবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল বলেন, মাত্র ৯ কার্যদিবসে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে বাদী বা তার স্বজনদের কাউকে দেখা যায়নি। তবে মুঠোফোনে মামলার বাদী সোমা আক্তার বলেন, আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট। তারা ন্যায়বিচার পেয়েছেন।

যে আই

  • মৃত্যুদণ্ড
এ সম্পর্কিত আরও খবর
‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’
‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: হুমায়ুন কবির
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: হুমায়ুন কবির
মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X