দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালির কুয়াকাটার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন কুয়াকাটা পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটক মো লিমন মোল্লা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তিনি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজ খান এবং যুগ্ম আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে চলমান সন্ত্রাস বিরোধী মিছিল চলাকালীন সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ছাত্রদলের নেতাদের দাবি, তিনি বিভিন্ন সময় কুয়াকাটা পৌর এলাকায় ঘুরে ঘুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করতেন।আজকে সকালেও তুলাতুলি বাস্সট্যান্ডে পেট্রোল বোমা পাওয়া গিয়েছে।গত রাতে বাসস্ট্যান্ডে তাকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। সকালে মিছিল চলাকালীন সময় ছাত্রদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।পরবর্তীতে আমরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীদের রুখে দিতে কুয়াকাটা পৌর ছাত্রদল সবসময় প্রস্তুুত আছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান আল আউয়াল, যুগ্ম আহ্বায়ক হোসাইন আমির,সহ পৌর এবং ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহম্মেদ বলেন, ছাত্রদলের পক্ষ থেকে আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
এমজে