দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে এয়ারগান দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে সজীব হোসেন (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শহিদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শহিদুল ইসলাম বিয়াশ গ্রামের জশমত আলীর ছেলে। অভিযুক্ত সজীব একই গ্রামের ছায়িম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সজীব এয়ারগান দিয়ে বিভিন্ন পুকুরে পানকৌড়ি শিকার করছিলেন। একপর্যায়ে অন্য একটি পুকুরে পাখি শিকার করতে গেলে শহিদুল তাঁকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগ, একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে শহিদুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন সজীব। পরে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
স্বজনেরা প্রথমে শহিদুলকে নাটোরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত শহিদুলের ভাতিজা ফরিদ উদ্দিন জানান, তার চাচার ডান পাঁজরের ভেতরে একটি গুলি রয়েছে। সেটি অপসারণে চিকিৎসকেরা অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এয়ারগান দিয়ে গুলি করার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। ভুক্তভোগীর পরিবার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত সজীব হোসেন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
যে আই