দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গবেষণামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ব্যারিস্টার জাইমা রহমান কাজ করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ডামুড্যা সরকারি কলেজ মাঠে ব্যারিস্টার জাইমা রহমান ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি বাড়ায়।
তিনি আরও বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর বিকল্প নেই। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। তাদের মেধা, যোগ্যতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান হুইপ অপু।
যে আই