দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে চারটি হাসপাতালকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চারটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি, এক্স-রে ও অস্ত্রোপচার কক্ষের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন জরিমানা করেন।
অভিযানে মানিকগঞ্জ অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার টাকা, স্বপ্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা, নিরাময় নার্সিং হোমকে ৪০ হাজার টাকা এবং মানিকগঞ্জ অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক না থাকা এবং প্যাথলজি ও রোগনির্ণয় বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন বলেন, ‘জেলার স্বাস্থ্যসেবা খাতকে জনবান্ধব করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
/অ