• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ
  • সিরাজগঞ্জ সদর

সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়া সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আ.লীগ

সায়েম উদ্দিন, সিরাজগঞ্জ
  ২৬ আগস্ট ২০২৩, ২১:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
আলামিন শেখ
আলামিন শেখ

মানবতাবিরোধী মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়েছেন। এর ফলে পদ-পদবীও হারিয়েছেন ওই নেতাকর্মীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর পরিপ্রেক্ষিতে বুধবার (২৩ আগস্ট) সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকর্মীকে শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অপরাধে সাময়িক বহিষ্কার করা হয়। আর স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়।

একই অপরাধে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতাকর্মীকেও সাময়িক বহিষ্কার করা হয় এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কাছে সুপারিশ করা হয়।

কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলামিন শেখ যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে দুটি পোস্ট দেওয়ার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সদর উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ।

খোঁজ নিয়ে জানা যায়, শিয়ালকোল ইউনিয়নের মৃত মহর আলী শেখের ছেলে আলামিন শেখ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আলামিন শেখের আপন ছোট ভাই আরমান শেখ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেন এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।

ফেসবুক পোস্টের বিষয়ে জিজ্ঞাসা করা হলে আলামিন শেখ জানান, আমি আবেগতাড়িত হয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম, পরবর্তীতে সেটি ডিলিট করে দেই।

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে আলামিন শেখ তার নিজ ফেসবুক প্রোফাইলে শোক জানিয়ে পোস্ট করেন। এর কিছুক্ষণ পর সাঈদীকে নিয়ে আরও একটি পোস্ট শেয়ার করেন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, বিএনপি ক্ষমতায় থাকাকালীন তাদের অত্যাচারে বহু আওয়ামী লীগ নেতা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, দলের পদে থেকে সামাজিক মাধমে এ ধরনের পোস্ট দেওয়া দলের শৃঙ্খলা, আদর্শ ও নীতি পরিপন্থী।

শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম বাবলু জানান, ফেসবুক পোস্টের বিষয়টি আমাদের নজরে এসেছে। আগামীকাল আমরা কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে জেলা আওয়ামী লীগকে অবগত করব।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল জানান, ইতোমধ্যে বিষয়টি আমরা জেনেছি। আগামী বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেলা আওয়ামী লীগের শোকসভার আয়োজন করা হয়েছে। এরপর আমরা ব্যবস্থা গ্রহণ করব।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এ ধরনের কার্যকলাপে লিপ্ত থাকলে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

এইউ

  • আলামিন শেখে
  • সিরাজগঞ্জ
  • দেলাওয়ার হোসাইন সাঈদী
  • ফেসবুক পোস্ট
  • আওয়ামী লীগ
এ সম্পর্কিত আরও খবর
চান্দিনায় নৌকা-ঈগল কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১২
চান্দিনায় নৌকা-ঈগল কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১২
১৮ শর্তে ঢাকায় জনসভার অনুমতি পেল আ.লীগ
১৮ শর্তে ঢাকায় জনসভার অনুমতি পেল আ.লীগ
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সকল অপশক্তিকে মোকাবিলা করবে: শামীম ওসমান
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সকল অপশক্তিকে মোকাবিলা করবে: শামীম ওসমান
জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি
জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।