দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ও চুল্লি ধ্বংস করেছে জেলা প্রশাসন। এ সময় ইট তৈরির মেশিন ও কাঁচা ইট নষ্ট করার পাশাপাশি একটি অবৈধ স’মিল উচ্ছেদ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রামগতি উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নে মেসার্স আদর্শ ব্রিকস ও মেসার্স মিতু ব্রিকস নামের দুটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ইটভাটা দুটির চিমনি বিনষ্ট করা হয়। পাশাপাশি পানি ছিটিয়ে ও ভেঙে চুল্লিগুলো ব্যবহারের অনুপযোগী করা হয়। এ ছাড়া কাঁচা ইট ও ইট তৈরির মেশিন ধ্বংস করা হয়। ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের জন্য স্থাপিত একটি অবৈধ স’মিল উচ্ছেদ এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান। এতে পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই