দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ওএমএস ট্রাকসেল কার্যক্রম চালু করেছে সরকার। সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ শহরের প্রধান ডাকঘরের সামনে ট্রাকসেলের মাধ্যমে ওএমএস কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো যাতে ভালোভাবে চলতে পারে এবং কেউ যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ওএমএস ট্রাকসেল কার্যক্রম গ্রহণ করেছেন। সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার।
জেলার নিম্নআয়ের মানুষের খাদ্যসহায়তা বাড়াতে ওএমএস কার্যক্রমের আওতা সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে মানিকগঞ্জ পৌরসভায় ১০টি, হরিরামপুরে ৫টি এবং সাটুরিয়ায় ৩টিসহ মোট ১৮টি পয়েন্টে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন করে ১১টি পয়েন্ট বাড়ানো হয়েছে।
এ কার্যক্রমের আওতায় একজন ভোক্তা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা কিনতে পারবেন। প্রতিটি বিক্রয়কেন্দ্রে প্রতিদিন এক টন চাল ও এক টন আটা বরাদ্দ রাখা হয়েছে।
যে আই