দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযুক্ত দলীয় নেতাদের বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ট্রাফিক পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এতে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ফোনালাপে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর যৌথ উদ্যোগে ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বানচাল করতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তাদের।
তারা বলেন, দলীয় নেতার বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। এ কারণে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালুর কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেন নেতাকর্মীরা। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
যে আই