দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কলমাকান্দায় শিশু জান্নাতুল হত্যা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি জামিনে মুক্ত হয়ে তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও নিহত শিশুটির বাবা আর্শাদ মিয়া। একই সঙ্গে মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
রোববার (১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আর্শাদ মিয়া। এ সময় নিহত জান্নাতুলের মা ইয়াসমীন আক্তার, পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আর্শাদ মিয়া বলেন, শিশু জান্নাতুল হত্যা মামলার পাঁচ আসামি বর্তমানে জামিনে রয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে তারা প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে মামলার বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও বলেন, মামলা দায়েরের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তকাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে তারা উদ্বিগ্ন।
সংবাদ সম্মেলনে শিশু জান্নাতুল হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন আর্শাদ মিয়া।
এর আগে, গত ৪ মে বিকেল থেকে শিশু জান্নাতুল নিখোঁজ ছিল। দুই দিন পর ৬ মে সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলী গ্রামের একটি ধানখেত থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই শিশুটির বাবা আর্শাদ মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন।
যে আই