দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় ছয় পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী নুর হোসেন।
রোববার (১ নভেম্বর) সকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি মামলা প্রত্যাহারের আবেদন করেন। পরে আদালতের বিচারক তাররাহুম আহমেদ আবেদনটি মঞ্জুর করেন।
মামলার আসামিরা হলেন পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি রবিউল হোসেন, অর্থ সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠ ও সুপ্রভাতের প্রতিনিধি বিকাশ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দেশ টিভির প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী, সদস্য ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আ.ন.ম. সেলিম এবং চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি গোলাম কাদের।
জানা যায়, গত ১১ জুন সাংবাদিক নুর হোসেন বাদী হয়ে ১৭/২৬ নম্বর মামলাটি দায়ের করেন। পরে কয়েকজনের প্ররোচনায় মামলাটি করা হয়েছিল বলে উপলব্ধি করেন তিনি। সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি ও ঐক্যে ফাটল ধরার আশঙ্কায় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রোববার আদালতের মাধ্যমে মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে ছয় সাংবাদিকের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অবসান হলো। এদিকে সাংবাদিকদের ঐক্য ধরে রাখার স্বার্থে দুষ্কৃতকারী সাংবাদিককে বয়কটের আহ্বান জানিয়েছেন বাদী নুর হোসেন।
যে আই