দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের একটি দলের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাংয়ের এসবিএস গ্রুপের তিনজন এবং সিটিজি গ্রুপের একজন সদস্য রয়েছে।
পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্র হাতে ৮ থেকে ১০ জনের একটি দলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, গত শুক্রবার তারা ভিডিওটি তৈরি করেছিলেন। মূলত নিজেদের অবস্থান জানান দিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন তারা।
/অ