• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ভোলা

ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন

ভোলা প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ভোলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩৯ দশমিক ৫৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬০ দশমিক ৪৬ শতাংশই অকৃতকার্য হয়েছেন। তবে পাসের হার কম হলেও গত বছরের তুলনায় জেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার ৭৯ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পেয়েছেন। তাঁদের মধ্যে ৬০ জন ছাত্রী ও ১৯ জন ছাত্র।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, ভোলার ৫৯টি কলেজ থেকে এবার মোট ৯ হাজার ৯৯৮ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৫৩৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। অকৃতকার্য হয়েছেন ৫ হাজার ৭৬৭ জন।

বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে ভোলার অবস্থান পঞ্চম। এ তালিকায় ভোলার ওপরে রয়েছে পিরোজপুর, বরিশাল, বরগুনা ও পটুয়াখালী। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার ঝালকাঠিতে—৩৭ দশমিক ০৯ শতাংশ।

এবারের ফলাফলে জিপিএ-৫ অর্জনে ছাত্রীদের এগিয়ে থাকার চিত্রও উঠে এসেছে। জেলায় সর্বোচ্চ গ্রেড পাওয়া ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৬০ জন ছাত্রী এবং ১৯ জন ছাত্র।

আরও পড়ুন

ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, থমকে আছে চাঁপাইনবাবগঞ্জের প্রকল্প

কুড়িগ্রাম ৯ প্রতিষ্ঠানে পাস করেননি কেউ

বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগ বাতিলের প্রতিবাদে ৮৭ কর্মচারীর সংবাদ সম্মেলন

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও হতাশাজনক চিত্র দেখা গেছে। বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত শূন্য পাসের হারের তালিকায় ভোলার তিনটি কলেজের নাম রয়েছে। এর মধ্যে চরফ্যাশনের চরম্যানিকা জালাল আহমেদ কলেজ থেকে তিনজন, লালমোহনের রামাগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন এবং ভোলা সদরের মেদুয়া কলেজ থেকে পাঁচজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি।

সব মিলিয়ে এবারের এইচএসসি ফলাফলে ভোলায় একদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, অন্যদিকে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে। জেলার সামগ্রিক পাসের হার বাড়াতে শিক্ষার্থীদের প্রস্তুতি, পাঠদানের মান ও বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এমএস/

  • এইচএসসি
এ সম্পর্কিত আরও খবর
১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৭ শিক্ষার্থীকে
১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৭ শিক্ষার্থীকে
এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য, গড় পাসের হার ৯৯.৮৩ শতাংশ
এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য, গড় পাসের হার ৯৯.৮৩ শতাংশ
শিক্ষককে দায় ও মা-বাবার প্রতি অনুশোচনা করে চিরকুট লিখলেন অকৃতকার্য শিক্ষার্থী, অতঃপর...
শিক্ষককে দায় ও মা-বাবার প্রতি অনুশোচনা করে চিরকুট লিখলেন অকৃতকার্য শিক্ষার্থী, অতঃপর...
জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ
জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X