দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) কুয়াকাটা পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ২০ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মধ্যে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি কুয়াকাটা খানকায়ে মাদ্রাসার ৪০ জন এবং ভুঁইয়া বাড়ি জামে মসজিদের ৯০ জন এতিম শিশুকে নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে তাদের মধ্যেও খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবু মোল্লা, যুবদলের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহম্মেদ রিয়াজ খান, পৌর যুবদলের দপ্তর সম্পাদক জামাল ঘরামি ও ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিজিসহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা এতিম শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের মধ্যে খাবার বিতরণ করেন।
কর্মসূচি সম্পর্কে পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করাই এ আয়োজনের উদ্দেশ্য। ভবিষ্যতেও কুয়াকাটার সাধারণ মানুষের পাশে থেকে যুবদল কাজ করবে।
পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়, মানুষের জন্য কতটা কাজ করা গেছে, তার হিসাব নেওয়ারও দিন। যুবদলের রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সংগঠনটি। সেই ভাবনা থেকেই এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
যে আই