দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে খোরশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় ইটভাটায় মাটি সরবরাহের কাজ করতেন। মাটি ব্যবসার বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম ওই এলাকার খান বাড়ির রুহুল আমিনের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার মরদেহ লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের স্ত্রী মুক্তা জানান, তার স্বামী মাটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যবসা নিয়ে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে ওই ব্যক্তিরা তার স্বামীকে হুমকি দিতেন। তারাই গুলি করে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন মুক্তা।
তবে এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।
লক্ষ্মীপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, খোরশেদ আলমের বুকে গুলির চিহ্ন রয়েছে। স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ শুরু করেছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
যে আই