দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের জীবন ও সম্পদের সুরক্ষায় ৩২টি জেলে ট্রলারে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়নের পালকি বাজারে ‘প্রমোটিং ডিজাস্টার প্রদীপ্ত’ প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সরকারের অর্থায়নে জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিটি ট্রলারের জন্য পাঁচটি বাঁশি, একটি টর্চলাইট, পাঁচটি লাইফ বয়া ও পাঁচটি লাইফ জ্যাকেট দেওয়া হয়। সে হিসাবে ৩২টি ট্রলারের জন্য মোট ১৬০টি বাঁশি, ৩২টি টর্চলাইট, ১৬০টি লাইফ বয়া ও ১৬০টি লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের মুখে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
যে আই