• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি
  ২৮ অক্টোবর ২০২৬, ১৫:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাসের স্থান পরিবর্তনের ঘোষণার প্রতিবাদে এবং পূর্বনির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে সদর উপজেলা বিএনপির একাংশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলা চত্বর থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা পূর্বনির্ধারিত স্থান বহাল রেখে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে জেলার অধিকাংশ মানুষের যোগাযোগ সুবিধা, শিক্ষার্থীদের যাতায়াত, আবাসন, চিকিৎসা, নিরাপত্তা ও শিক্ষা-সহায়ক অবকাঠামোর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সম্প্রতি জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর পূর্ব ডামুড্যা এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পূর্বনির্ধারিত স্থান বহাল রাখার দাবিতে কর্মসূচি পালন করছে।

আরও পড়ুন

দিনাজপুরের বড় মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন, রেললাইন অবরোধ

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে আহত অন্তত ২০

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবর বলেন, জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানটি যোগাযোগ ও নাগরিক সুবিধার দিক থেকে তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক। সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে শরীয়তপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের অন্যান্য এলাকা থেকে আসা শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে।

তিনি আরও বলেন, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলে বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত, আবাসন, চিকিৎসা ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে বাড়তি চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তাই কোনো ব্যক্তি বা নির্দিষ্ট এলাকার স্বার্থ বিবেচনা না করে জেলার সামগ্রিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা উচিত।

এমএস/

  • শরীয়তপুর
এ সম্পর্কিত আরও খবর
শরীয়তপুরে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
শরীয়তপুরে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
শরীয়তপুর সদরের কাছে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
শরীয়তপুর সদরের কাছে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা
শরীয়তপুরে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
শরীয়তপুরে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X