• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

কক্সবাজারে ২০ ঘণ্টা পরও নেভেনি গ্যাসের আগুন, সতর্কতা জারি

দেশ টিভি ডেস্ক
  ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে লাগা আগুন ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভানো যায়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। সর্বশেষ পরিস্থিতিতে ঘটনাস্থলের ২০০ থেকে ২৫০ মিটার এলাকা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে সতর্কতা জারি করেছে প্রশাসন।

আগুন নিয়ন্ত্রণে দিনভর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে গেলেও পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) প্রতিনিধিদলের সদস্যরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহাম বলেন, ভূগর্ভের যে স্তর থেকে গ্যাস বেরিয়ে আসছে, সেই স্তরের গ্যাস শেষ হয়ে গেলে আগুন স্বাভাবিকভাবেই নিভে যাবে। এর আগে জোর করে আগুন নেভানোর চেষ্টা করা হলে ভূগর্ভে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আগুনের চারপাশের ২০০ থেকে ২৫০ মিটার এলাকা সাধারণ মানুষের প্রবেশমুক্ত ও বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়েছেন বাপেক্স প্রতিনিধিরা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ইনানীর ওই এলাকায় ২০০ থেকে ২৫০ মিটারের মধ্যে জনসমাগম না করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগুন নিভে যাওয়ার ওপর নির্ভর করে পরিস্থিতি মূল্যায়নের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

স্থানীয়দের ভাষ্যমতে, সন্ধ্যার পর নলকূপের গভীর থেকে গ্যাসের উদ্‌গিরণ সকালের তুলনায় বেড়েছে। এতে আগুনের তীব্রতা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সকালে জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় একটি বসতভিটায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। একপর্যায়ে মাটির নিচ থেকে তীব্র গন্ধযুক্ত গ্যাস বেরিয়ে আসে এবং এর পরপরই নলকূপের মুখে আগুন জ্বলে ওঠে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, বসতভিটায় গভীর নলকূপ স্থাপনের কাজ করার সময় হঠাৎ গ্যাস বের হতে শুরু করে। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ভূগর্ভে গ্যাসের উপস্থিতির কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গ্যাসের স্তর কতটা বিস্তৃত, সেখানে কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে এবং আগুন নিভতে কত সময় লাগতে পারে—এসব বিষয়ে জানতে কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বাপেক্স প্রতিনিধিদল।

আরও পড়ুন

বিষখালী নদীতে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

অন্যদিকে, আগুনের বিস্তার বিদ্যুতের খুঁটি ও তার পর্যন্ত পৌঁছাতে পারে—এমন আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, আগুনের শিখা বিদ্যুতের তারে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই আগুনের প্রকৃত ঝুঁকি নিরূপণ ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কে

  • আগুন
এ সম্পর্কিত আরও খবর
উখিয়ায় নলকূপ খননের সময় মাটির নিচে আগুন
উখিয়ায় নলকূপ খননের সময় মাটির নিচে আগুন
কেরানীগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
কেরানীগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন
গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন
কক্সবাজারের আবাসিক হোটেলে আগুন 
কক্সবাজারের আবাসিক হোটেলে আগুন 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X