দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া কামালকে (২০) শ্বাসরোধে হত্যার ঘটনায় তার স্বামী নুরু উদ্দিন (২৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় নিহতের ননদ জ্যোৎস্না আক্তারকেও (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পটিয়া থানা-পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই মোনাফ হাজিরপাড়ায় স্বামীর বাড়ির শোবার ঘরে তানিয়ার মৃত্যু হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই বাড়ি থেকে নুরু উদ্দিন ও তার বোন জ্যোৎস্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরু উদ্দিন ওই এলাকার কাঞ্চন মিয়া ও আলতাজ বেগমের ছেলে। তার বোন জ্যোৎস্না আক্তার মো. খোকনের স্ত্রী। তার স্থায়ী ঠিকানা পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মহিরা এলাকার হামজা মিয়ার বাড়ি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, বাদীর এজাহারের ভিত্তিতে মঙ্গলবার পটিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর দুই আসামিকে আদালতে পাঠানো হলে নুরু উদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যে আই