দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শরীয়তপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে কোনো ‘হাইব্রিড নেতা’ স্থান পেলে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবীর। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠনের দাবিও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মিছিল শেষে পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
শরীয়তপুর পৌর অডিটোরিয়ামের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে শহরের বটতলায় পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি কর্নেল এসএম ফয়সাল, জেলা বিএনপির সহসভাপতি মো. আবুল হোসেন সরদার, অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবীর।
পথসভায় মৃধা নজরুল কবীর বলেন, যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কোনো ‘হাইব্রিড নেতা’ কমিটিতে স্থান পেলে তিনি দল থেকে পদত্যাগ করবেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা দলের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের কমিটিতে স্থান দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীরা হতাশ হবেন। তাই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান তিনি।
যে আই