দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের কালীগঞ্জে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাঠের একটি পুকুরে শিয়াল মারার জন্য ছড়িয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
হামিদ উপজেলার গোপিনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে।
পুকুরের মালিক একই এলাকার খোরশেদ হোসেন বলেন, শিয়াল ঠেকাতে একটি চিকন তার ছড়িয়ে রেখেছিলাম, এতে মানুষ মরার কথা না। কিন্তু কিভাবে মারা গেল আমি বুঝতে পারছি না।
কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, শনিবার সকালে মাঠে যাচ্ছিলেন আব্দুল হামিদ। যাওয়ার পথে তিনি পুকুরের কাছে পড়ে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেডএ