• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

শ্যালিকাকে বিয়ে করে বিপাকে মাসুদ

নওগাঁ প্রতিনিধি
  ২৭ অক্টোবর ২০২৬, ১৬:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করেছেন নওগাঁর এক ব্যক্তি। বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা। একপর্যায়ে ভাড়া বাসা ছাড়তে হয় তাঁকে। পরে শ্বশুরবাড়ির এলাকায় গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তিনি। তার মুখে চুন-কালি মেখে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আলোচিত ওই ব্যক্তির নাম মাসুদ রানা (৩৫)। তিনি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন আইনজীবীর সহকারী। তার প্রথম স্ত্রী মৌসুমীর (২৮) সঙ্গে সংসার চলমান থাকা অবস্থায় শ্যালিকা পূর্ণিমাকে (২১) বিয়ে করেন তিনি। মাসুদ বদলগাছী উপজেলায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পরিবারের সম্মতি ও প্রথম স্ত্রীর অনুমোদন রয়েছে বলে দাবি করে পূর্ণিমাকে বিয়ে করেন মাসুদ। বিয়ের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারা। এরপরই ঘটনাটি নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে স্থানীয়দের আপত্তির মুখে বদলগাছীতে ভাড়া বাসা ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসবাবপত্র নিয়ে দুই স্ত্রীকে সঙ্গে করে মহাদেবপুরে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন মাসুদ। তবে সেখানেও পরিস্থিতি তাঁর অনুকূলে ছিল না। রাত ১০টার দিকে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় পৌঁছালে স্থানীয়দের একাংশের ক্ষোভের মুখে পড়েন তিনি। এ সময় তাঁর মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

মাসুদ রানার দাবি, শ্যালিকা পূর্ণিমার অন্যত্র বিয়ে হলে অতীতে তাদের একসঙ্গে তৈরি করা কিছু টিকটক ভিডিও নিয়ে তাকে হয়রানির শিকার হতে হতে পারে এমন আশঙ্কা থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন। তার ভাষ্য, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতিতেই পূর্ণিমাকে বিয়ে করেছেন তিনি।

তবে প্রথম স্ত্রীর সম্মতি থাকলেও আপন শ্যালিকাকে বিয়ের ধর্মীয় বিধান নিয়ে প্রশ্ন রয়েছে। ইসলামী শরিয়ত অনুযায়ী, একই সময়ে দুই বোনকে বিয়ে করে রাখা নিষিদ্ধ।

আরও পড়ুন

উখিয়ায় নলকূপ খননের সময় মাটির নিচে আগুন

জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম বলেন, পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একই সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁর আপন বোনকে বিয়ে করা শরিয়তসম্মত নয়। তবে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবসান ঘটলে শরিয়তের বিধান অনুযায়ী পরবর্তী বিয়ের সুযোগ রয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যে আই

  • বিয়ে
  • বিতর্ক
এ সম্পর্কিত আরও খবর
৪৮ বছরেও বিয়ে করেননি কাজলের বোন, তবুও নিয়েছেন মা হওয়ার প্রস্তুতি
৪৮ বছরেও বিয়ে করেননি কাজলের বোন, তবুও নিয়েছেন মা হওয়ার প্রস্তুতি
পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা বিতর্কের মধ্যে এনসিটিবির আরও ৯ কর্মকর্তা বদলি
পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা বিতর্কের মধ্যে এনসিটিবির আরও ৯ কর্মকর্তা বদলি
বিয়ে করলেন অভিনেতা শিমুল, দেনমোহর ৯৯৯ টাকা
বিয়ে করলেন অভিনেতা শিমুল, দেনমোহর ৯৯৯ টাকা
১২ বছরের প্রেমের পরিণতি, বিয়েতে পর্নার উপহার ৫০ ভরি স্বর্ণ
১২ বছরের প্রেমের পরিণতি, বিয়েতে পর্নার উপহার ৫০ ভরি স্বর্ণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X