দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। বইতে শুরু করেছে হিমেল হাওয়া। এরই মধ্যে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। রাত ও ভোরে কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডায় জেলায় শীতের অনুভূতি স্পষ্ট হয়ে উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই হালকা ঠান্ডার অনুভূতি শুরু হয়। বিশেষ করে রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। ভোরের দিকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গ্রামীণ পথঘাট ও খোলা মাঠ। দৃশ্যমানতা কমে যাওয়ায় সকালে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই শীতের আমেজ টের পাওয়া যায়। ভোরে হিমেল বাতাস আর কুয়াশার মিশ্রণে শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠায় দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে এখন ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
কেএম