দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ঘটনার পর থেকে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২৫ জনে।
রোববার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফুল মিয়া বাদী হয়ে ১০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের আগে ও পরে চালানো অভিযানে মোট ২৫ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার নথিসূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় টহলরত পুলিশের মুখোমুখি হলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়।
হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে এসআই মো. ফুল মিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেএম