দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশ সদস্যদের ওপর হামলা এবং পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে আহত সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফুল মিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার ঘটনার পর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ সময় সেখানে টহলরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এতে এক উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হন।
এমএস/