দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল‘ শেষে সাগরকন্যা কুয়াকাটার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে কুয়াকাটা সমুদ্রসৈকতে এ অভিযান পরিচালিত হয়। এসময় কেন্দ্রীয় ছাত্রদল ও পটুয়াখালি জেলা এবং উপজেলার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অভিযানে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য,ডাবের খোসা, প্লাস্টিক অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ও উৎসবমুখর পরিবেশের পর সৈকতকে পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সৈকতের পরিষ্কার পরিচ্ছন্নতা এ অভিযানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের নেতৃত্বে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার,জেলা ছাত্রদল নেতা ইশামীন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ,সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার সহ স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের স্টকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

এদিকে ছাত্রদল নেতা আমানের আগমনকে ঘিরে উছ্বাসিত কুয়াকাটা পৌর ছাত্রদল। পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছারউদ্দিন হাওলাদার বলেন,আমানউল্লাহ আমান আমাদের তৃনমুল ছাত্রদলের প্রান।আজকে ভাইকে পেয়ে আমরা উছ্বাসিত।কুয়াকাটা সৈকতকে পরিচ্ছন্ন রাখতে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে।ভাইয়ের এই কাজে উদ্বুদ্ধ হয়ে ইনশাআল্লাহ আগামীতেও আমরা এ ধারাবাহিকতা বজায় রাখব।
আমানউল্লাহ আমানকে মৃত্যুঞ্জয়ী ছাত্রদলনেতা উল্লেখ করে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ জানান,কুয়াকাটা আমাদের অস্তিত্ব। কুয়াকাটাকে ক্লিন রাখা আমাদের সকলের দায়িত্ব। শুধু বীচ ক্লিনিং নয় পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও ছাত্রদল প্রচারনা চালাচ্ছে। শুধু সৈকত নয় বাড়ির আঙিনাকেও পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
পরিচ্ছন্নতা অভিযান শেষে আমানউল্লাহ আমান বলেন, কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এই উদ্যোগ। পরিচ্ছন্নতা অভিযান শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে প্রতি সপ্তাহে ১ বার সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেন।পর্যটনকেন্দ্রের পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্যওসবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পর্যটন মৌসুমে সৈকতে বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ করা সম্ভব হবে।
কেএম