দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক সহকারী জজের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুলশিক্ষিকা। তবে ওই শিক্ষিকার বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে বাড়ি ছেড়ে চলে যান বিচারক ইউনুস আলী।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকায় ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন ওই শিক্ষিকা। শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তার অনশন চলছিল।
অনশনরত শিক্ষিকার নাম আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯)। তিনি টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসসংলগ্ন এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে। বর্তমানে তিনি রংপুরের হারাগাছ উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস আলী টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদীনের চতুর্থ ছেলে। তিনি বর্তমানে বগুড়া জজ আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত।
অনশনরত শিক্ষিকা আনিকা তাবাসসুম প্রাপ্তি সংবাদমাধ্যমকে জানান, ইউনুস আলীর সঙ্গে তার ১১ বছরের প্রেমের সম্পর্ক। তিন বছর আগে ইউনুস আলী বিচার বিভাগে সহকারী জজ হিসেবে যোগ দেন। অন্যদিকে, প্রায় এক বছর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি।
প্রাপ্তির অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের জন্য তাগাদা দিলেও ইউনুস আলী নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন। সম্প্রতি তিনি গোপনে অন্য জায়গায় বিয়ের জন্য পাত্রী দেখছেন বলে জানতে পারেন। এরপর শুক্রবার দুপুরে বাধ্য হয়ে ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন তিনি। তবে তার আসার খবর পেয়ে ইউনুস আলী বাড়ি ছেড়ে চলে যান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোশাররফ হোসেন বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। এ ঘটনায় ওই শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কে