দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব মিয়া (১৯) ও জীবন (২০) নামে দুই তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ১০টার দিকে মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা।
নিহত নিরব মিয়া রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর মধ্যপাড়া এলাকার হেলিম মিয়ার ছেলে। তিনি নরসিংদী বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপর নিহত জীবন একই এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে।
নিরবের মামা সুমন পারভেজ জানান, কয়েক দিন আগে নিরব একটি নতুন মোটরসাইকেল কেনেন। শুক্রবার রাতে বন্ধু জীবনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রায়পুরা থেকে নরসিংদীর উদ্দেশে রওনা হন তিনি। পথে আশারামপুর সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নিরব ও জীবন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
দুই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
যে আই