দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৪০ বস্তা ইউরিয়া সারসহ একটি নসিমন আটক করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় ‘আমিরুল ইসলাম ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, বালিয়াকান্দির আনন্দ বাজারের সার ব্যবসায়ী আতিয়ারের কাছে বিক্রির উদ্দেশ্যে সারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন নসিমনটি আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘আমিরুল ইসলাম ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া জব্দ করা ৪০ বস্তা ইউরিয়া সার গোডাউনে পাঠানো হয়।
উপজেলা কৃষি অফিসের মাধ্যমে জব্দ করা সারগুলো কৃষকদের মধ্যে বিতরণ করা হবে বলে জানা গেছে।
যে আই