দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নদী থেকে বালু উত্তোলনের কারণে তীরবর্তী কৃষিজমি বিলীন হওয়ার আশঙ্কায়
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শফিউল আলম, মো. আলকাস, নাজির হোসেন ও জলিল হাজীসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করেন, নরসিংদীর রায়পুরা উপজেলার একাধিক বালু উত্তোলনকারী চক্র ইজারা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ধরাভাঙ্গা এলাকায় প্রবেশ করে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। দিনে নদীর মাঝখান থেকে বালু তোলা হলেও রাতের আঁধারে নদীর তীরবর্তী অংশ থেকেও বালু উত্তোলন করা হচ্ছে।
তাঁরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ধরাভাঙ্গা গ্রামের নতুন চরসহ নদীর তীরবর্তী ও আশপাশের কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে গ্রামের অন্তত তিন হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।
বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলে বালু উত্তোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী।
যে আই