দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫ ব্যাটালিয়ন সদর। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
২২ অক্টোবর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলমাছিয়া মাদ্রাসাসংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫ ব্যাটালিয়ন সদর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানে করে ইয়াবার বড় চালান পাচারের খবর পেয়ে অভিযানিক দলটি ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় পিকআপ ভ্যানের বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পিকআপের চালক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিন ও রোজিনা আক্তার দম্পতির ছেলে।
উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যে আই