দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশজুড়ে চলছে মা ইলিশ রক্ষায় সরকারি অভিযান। প্রতিবছরের মতো এবারও মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে ঝালকাঠিতে এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের তৎপরতা থাকলেও অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে কিছু মৌসুমি জেলে মা ইলিশ শিকার করছেন বলে অভিযোগ রয়েছে। মৎস্য বিভাগের পক্ষ থেকে একদিকে অভিযান চালানো হলেও অন্যদিকে নদীতে ইলিশ শিকারের ঘটনা ঘটছে। মৎস্য বিভাগ জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হচ্ছে। অভিযান টের পেয়ে জেলেরা নৌকা ও জাল ফেলে পালিয়ে যান।
জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১৫ দিনে জেলায় ২২৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৩৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ছয়টি মামলা করা হয় এবং তিন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অভিযানে ৮৪ কেজি ইলিশ মাছ ও ৫৩ হাজার ৯১০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা মাছ ও জালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৫ হাজার ১০০ টাকা।
যে আই